বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সবচেয়ে প্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ২০২৫-২৬ মৌসুম, বিপিএল ইতিহাসের ১২তম আসরে এবারের আসরে ছয়টি দল নিয়ে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি শুরু হবে ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি ২০২৬। এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো: সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স।
এই মৌসুমে বিপিএলের জনপ্রিয়তা আরও বাড়বে কারণ দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে ইতিমধ্যে নিলাম ও সরাসরি চুক্তির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো দল সাজিয়েছে। চলুন দেখে আসি ২০২৬ বিপিএল ১২তম আসরের সময়সূচি।
বিপিএল সারসংক্ষেপ
| তত্ত্বাবধায়ক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি ) |
| টুর্নামেন্টের ফর্ম্যাট | ডাবল রাউন্ড-রবিন এবং প্লেঅফ |
| আসর | ১২ তম |
| মোট দল | ৬ টি |
| মোট ম্যাচ | ৩৪ টি |
| বর্তমান চ্যাম্পিয়ন | ফরচুন বরিশাল |
বিপিএল ২০২৬ সময়সূচি
এবার ছয়টি দলের মধ্যে প্রত্যেকে লিগ পর্বে একে অপরের সাথে দুবার করে মুখোমুখি হবে, তারপর প্লে-অফে শীর্ষ চার দল লড়াই করবে। এলিমিনেটর, কোয়ালিফায়ার ১ ও ২ এবং সবশেষে ফাইনাল ম্যাচ হবে ২৩শে জানুয়ারি ২০২৬ সালে। খেলা১৮ সাইটে বিপিএল ২০২৬ সময়সূচি বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুসারে দেওয়া হয়েছে। প্রথম দিনে ওপেনিং অনুষ্ঠানের কারণে কিছুটা সময় পরিবর্তন হতে পারে, কিন্তু বাকি ম্যাচগুলো নির্ধারিত সময়ে হবে।
| ম্যাচ নং | তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু/জয়ী দল |
|---|---|---|---|---|
| ১ | ২৬ ডিসেম্বর ২০২৫ | দুপুর ৩:০০ | সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স | রাজশাহী ওয়ারিয়র্স |
| ২ | ২৬ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৭:৪৫ | নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস | চট্টগ্রাম রয়্যালস |
| ৩ | ২৭ ডিসেম্বর ২০২৫ | দুপুর ১:০০ | ঢাকা ক্যাপিটালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স | ঢাকা ক্যাপিটালস |
| ৪ | ২৭ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬:০০ | সিলেট টাইটান্স বনাম নোয়াখালী এক্সপ্রেস | সিলেট টাইটান্স |
| ৫ | ২৯ ডিসেম্বর ২০২৫ | দুপুর ১:০০ | রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ৬ | ২৯ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬:০০ | রাজশাহী ওয়ারিয়র্স বনাম নোয়াখালী এক্সপ্রেস | সিলেট |
| ৭ | ৩০ ডিসেম্বর ২০২৫ | দুপুর ১:০০ | সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ৮ | ৩০ ডিসেম্বর ২০২৫ | সন্ধ্যা ৬:০০ | ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স | সিলেট |
| ৯ | ১ জানুয়ারি ২০২৬ | দুপুর ১:০০ | সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালস | সিলেট |
| ১০ | ১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬:০০ | রংপুর রাইডার্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স | সিলেট |
| ১১ | ২ জানুয়ারি ২০২৬ | দুপুর ২:০০ | ঢাকা ক্যাপিটালস বনাম চট্টগ্রাম রয়্যালস | সিলেট |
| ১২ | ২ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭:০০ | সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স | সিলেট |
| ১৩ | ৫ জানুয়ারি ২০২৬ | দুপুর ১:০০ | রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ১৪ | ৫ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬:০০ | চট্টগ্রাম রয়্যালস বনাম রাজশাহী ওয়ারিয়র্স | চট্টগ্রাম |
| ১৫ | ৬ জানুয়ারি ২০২৬ | দুপুর ১:০০ | নোয়াখালী এক্সপ্রেস বনাম সিলেট টাইটান্স | চট্টগ্রাম |
| ১৬ | ৬ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬:০০ | চট্টগ্রাম রয়্যালস বনাম রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ১৭ | ৮ জানুয়ারি ২০২৬ | দুপুর ১:০০ | সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ১৮ | ৮ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬:০০ | রাজশাহী ওয়ারিয়র্স বনাম ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ১৯ | ৯ জানুয়ারি ২০২৬ | দুপুর ২:০০ | চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস | চট্টগ্রাম |
| ২০ | ৯ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭:০০ | রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স | চট্টগ্রাম |
| ২১ | ১১ জানুয়ারি ২০২৬ | দুপুর ১:০০ | রংপুর রাইডার্স বনাম নোয়াখালী এক্সপ্রেস | চট্টগ্রাম |
| ২২ | ১১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬:০০ | চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ২৩ | ১২ জানুয়ারি ২০২৬ | দুপুর ১:০০ | রাজশাহী ওয়ারিয়র্স বনাম রংপুর রাইডার্স | চট্টগ্রাম |
| ২৪ | ১২ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬:০০ | নোয়াখালী এক্সপ্রেস বনাম ঢাকা ক্যাপিটালস | চট্টগ্রাম |
| ২৫ | ১৫ জানুয়ারি ২০২৬ | দুপুর ১:০০ | ঢাকা ক্যাপিটালস বনাম নোয়াখালী এক্সপ্রেস | ঢাকা |
| ২৬ | ১৫ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬:০০ | চট্টগ্রাম রয়্যালস বনাম সিলেট টাইটান্স | ঢাকা |
| ২৭ | ১৬ জানুয়ারি ২০২৬ | দুপুর ২:০০ | নোয়াখালী এক্সপ্রেস বনাম রাজশাহী ওয়ারিয়র্স | ঢাকা |
| ২৮ | ১৬ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭:০০ | ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট টাইটান্স | ঢাকা |
| ২৯ | ১৭ জানুয়ারি ২০২৬ | দুপুর ১:০০ | রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস | ঢাকা |
| ৩০ | ১৭ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬:০০ | নোয়াখালী এক্সপ্রেস বনাম রংপুর রাইডার্স | ঢাকা |
বিপিএল ২০২৬ প্লে-অফ এর সময়সূচি
লিগ পর্বে সর্বমোট ৩০ টি ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল খেলবে প্লে-অফ। ১৯ জানুয়ারি দুপুর ১ টায় এলিমিনেটর ম্যাচে খেলবে পয়েন্ট টেবিলের ৩য় এবং ৪র্থ নাম্বারে থাকা দল। এরপর একই দিনে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ১ ম্যাচ। এই ম্যাচ অংশগ্রহণ করবে পয়েন্ট টেবিলের ১ম এবং ২য় নাম্বারে থাকা দল।
২১ জানুয়ারি কোয়ালিফায়ার ২ ম্যাচ খেলবে কোয়া. ১ পরাজিত বনাম এলিমিনেটর বিজয়ী দল এবং সর্বশেষ ২৩ জানুয়ারি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ টায় কোয়া. ১ বিজয়ী বনাম কোয়া. ২ বিজয়ীর মধ্যকার বিপিএল ২০২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। চলুন দেখে আসি বিপিএল ২০২৬ প্লে-অফ এর সময়সূচি।
| ম্যাচ নং | তারিখ | বাংলাদেশ সময় | ম্যাচ | ভেন্যু |
|---|---|---|---|---|
| এলিমিনেটর | ১৯ জানুয়ারি ২০২৬ | দুপুর ১:০০ | ৩য় বনাম ৪র্থ (টিবিসি) | ঢাকা |
| কোয়ালিফায়ার ১ | ১৯ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬:০০ | ১ম বনাম ২য় (টিবিসি) | ঢাকা |
| কোয়ালিফায়ার ২ | ২১ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৬:০০ | কোয়া. ১ পরাজিত বনাম এলিমিনেটর বিজয়ী | ঢাকা |
| ফাইনাল | ২৩ জানুয়ারি ২০২৬ | সন্ধ্যা ৭:০০ | কোয়া. ১ বিজয়ী বনাম কোয়া. ২ বিজয়ী | ঢাকা |
ছবিতে বিপিএল ২০২৬ সময়সূচি
নিচে দেওয়া ছবিতে বিপিএল ২০২৬ সময়সূচি ছবি আকারে দেওয়া হল যা আপনারা সহজেই সংগ্রহ করে প্রতিটি ম্যাচের সময়সূচি দেখতে পারেন।

বিপিএল ২০২৬ নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের একমাত্র আগ্রহের টুর্নামেন্ট হল বিপিএল, তাই বিপিএল নিয়ে সবার মনে নানা রকম প্রশ্ন থাকে ২০২৫ সালে খেলা১৮ সাইটে করা বিপিএল নিয়ে করা কিছু প্রশ্ন এবং তার উত্তর এখানে দেওয়া হল।
বিপিএল ২০২৬ কবে শুরু হবে?
২৬ ডিসেম্বর সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স এর ম্যাচ দিয়ে বিপিএল ২০২৬ শুরু হবে।
বিপিএল ২০২৬ কয়টি দল খেলবে?
এবারের বিপিএলে মোট ৬ টি দল খেলবে
বিপিএল ২০২৬ প্রাইজমানি কত?
২০২৬ বিপিএলে চ্যাম্পিয়ান দল পাবে পৌনে ৩ কোটি টাকা সুত্রঃ বিসিবি
বিপিএল ফাইনাল ২০২৬ কত তারিখ?
২৩ জানুয়ারি ২০২৬ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:০০ টায় ঢাকার শের-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে এবারের বিপিএল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিপিএল ২০২৬ কততম?
বিপিএল ২০২৬ বিপিএল ইতিহাসের ১২তম আসর।

